Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে দূধর্ষ ডাকাতি

    | ২১:৪৮, মার্চ ১৯ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য পূর্ব সমরসিংহ গ্রামের সেরনিয়াবাত গোলাম মোস্তফার বাসভবনে বৃহস্পতিবার গভীর রাতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ডাকাত দল নগদ টাকা ব্যবহৃত স্বর্নলংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা সেরনিয়াবাত গোলাম মোস্তফাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বিশেষ যন্ত্র দিয়ে বিল্ডিংয়ের গ্রীল কেটে পাকা ভবনে ঢুকে মুখোশপড়া একদল ডাকাত। এ সময় তাকে (গৃহকর্তা সেরনিয়াবাত মোস্তফা) ও তার স্ত্রী শামছুন নাহারের হাত পা ও মুখ বেঁধে মারধর করে আলমারির চাবি চান। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা মোস্তফাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আলমিরা ভেঙ্গে নগত পৌনে আট লাখ টাকা এবং আট ভরি স্বর্নালংকারসহ পনের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top