Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই সাংবাদিককে জীবন নাশের হুমকি, থানায় জিডি

    | ২০:০৬, জুন ২৭ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জের ও প্রকাশিত সংবাদের জের ধরে বরিশালের গৌরনদীতে কর্মরত দুই সাংবাদিককে জীবন নাশের হুমকি দিয়েছেন দুই মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল গৌরনদী মডেল থানায় পৃথক পৃথকভাবে দুটি সাধারন ডায়রী করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার সাধারন ডায়রী সূত্রে জানা গেছে,  কয়েক দিন আগে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. নজরুল ইসলাম উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে অভিযান চালিয়ে  কালু মীরের পুত্র সাইফুল ইসলাম (৩৫) কে ইয়াবাসহ আটক করেছে। আটক হওয়ার  ঘটনায় দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও রিপোর্টাসর্  ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হকের হাত রয়েছে সন্দেহে সাইফুল ইসলাম সৈয়দ নকিবুল হককে সনেএদ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিল। নকিবুল হক অভিযোগ করেন, তিনি রবিবার রাতে উত্তর বাউরগাতি জামে মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে  মসজিদের সামনে পৌছলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মীর সাইফুল (৩৫) তার সহযোগী রুমন খান(২৫) তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে  এবং হাতের কজ্বি কেটে নেওয়াসহ জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি গতকাল সোমবার গৌরনদী মডেল থানায় সাধারন ডায়রী করেছেন।
    গৌরনদী মডেল থানায় রবিবার রাতে অপর জিডি করেছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকারের গৌরনদী প্রতিনিধি মীর শামীম। তিনি জিডিতে উল্লেখ করেন, গত ২১ জুন ২০১৬ইং তারিখ ভোরের অঙ্গীকার পত্রিকায় “গৌরনদীর সরিকলে ইয়াবা ব্যবসায়ী সিহাবের খুঁটির জোর কোথায়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিহাব ও তার  সমর্থক পলাশ খলিফা, জসিম হাওলাদার, সোহাগ সরদারসহ সহযোগীরা তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে । গত ২৬ জুন রবিবার সকাল ৯টায়  সে নিজ বাড়ি থেকে আগরপুর বাজারে রওয়ানা হয়ে শাহজিরা নামক স্থানে  পৌছলে সিহাব ও তার সহযোগীরা পথরোধ করে অকথ্য অশ্লীল ভাষায় বাবা মা তুলে গালিগালাজ করে এবং এক পর্যায়ে তাকে প্রাননাশের হুমকি দিয়ে বলেন, তুই কত বড় সাংবাদিক হয়েছিস তা দেখে নেওয়া হবে।  তোর হাত পা ভেঙ্গে দেওয়া হবে। দুই সাংবাদিকের জিডি সম্পর্কে গৌরনদী মডেল থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলনের কাছে জানতে চাইলে তিনি জিডি নধিভূক্ত  হওয়ার কথা স্বীকার করেন।

    Post Views: ৮৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top