Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সাংবাদিক হত্যার বিচারের দাবিতে গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

    | ১৭:০৬, ফেব্রুয়ারি ২৭ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে ও -হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি দাবিতে শনিবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বিমানবন্দর, জাহাঙ্গীর নগর ও মাদারীপুরের কালকিনির উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ছয় উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

    মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জের বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক সরদার মোঃ সোহেল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম মিজান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর প্রেসক্লাবের সহসভাপতি কেএম সোহেব জুয়েল, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সাইফুল মৃধা, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল খান, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানি, শামিমুল ইসলাম শামীম, স্বপন দাস প্রমুখ। বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top