Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

    | ২৩:০৬, জানুয়ারি ৩০ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির সাজ্জাদ গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তাকে লাঞ্চিত, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে পুনঃ নির্বাচনের দাবি জানান।

    দুপুর পোনে দুই টায় নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী জহির সাজ্জাদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১০টায় আমি ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমি বিদ্যালয় ভোট কেন্দ্রে শাওড়া বুথে নৌকার এজেন্ট কর্তৃক নৌকার ব্যালটে সিল এবং সকাল ১১টায় ৫নং ওয়ার্ডের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র ব্যালট ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করলে নৌকার এজেন্টরা প্রিজাইডিং অফিসারের সামনে আমাকে লাঞ্চিত করেছে। ১৪টি ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন।
    প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুল ইসলাম বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সামনে কোন ঘটনা ঘটেনি। মেয়র ব্যালট নিয়ে সিল মারার ব্যাপারে বিএনপি মিথ্যাচার করেছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আওয়ামীলীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া বলেন, বিএনপির প্রার্থী কোন কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি । নিজের ব্যর্থতার দায় এড়াতে আওয়ামীলীগ প্রার্থীর উপর অভিযোগ চাপিয়ে দিয়ে রাজনৈতিক মিথ্যাচার করেছে। বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বিএনপির প্রার্থীর অভিযোগ প্রত্যখান করে বলেন, নজীর বিহীন সুষ্ঠ, শান্তিপূর্ন ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ ব্যঞ্জক পরিবেশে বিপুল ভোটার উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top