Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুর মডেল থানায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪

    | ২০:৩৬, জানুয়ারি ১২ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৃহবধূকে শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় এক আসামিকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে উজিরপুর থানা পুলিশ। ওই দিন বিকেলে হামলার শিকার গৃহবধূর স্বজনরা উজিরপুর মডেল থানায় ঢুকে পুলিশের সামেন গ্রেপ্তারকৃত অসামি নোমান ফকিরের (২৪) ওপর হামলা চালায়। এ সময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিন এসআইসহ কমপক্ষে ১০ জন অহত হয়েছে। গুরুতরভাবে আহত ৫ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। থানায় হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে গতকাল মঙ্গলবার ১৫ জনকে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার আদালতে সোপর্দ করেছে।

    স্থানীয় লোকজন, পুলিশ ও আহতরা জানান, সোমবার দুপুরে উজিরপুর উপজেলার ইচলাদি বাসষ্টান্ডের আজিজ ফকিরের মুদি দোকানে সদয় কিনতে যান একই উপজেলার মুন্ডপাশা গ্রামের গৃহবধূ (২৬)। এ সময় দরদাম নিয়ে আজিজ ফকিরের সঙ্গে গৃহবধূর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার আজিজ ফকিরের বখাটে ছেলে নোমান ফকির (২৪) গৃহবধূর শ্ললতাহানি করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী উজিরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ নোমান ফকিরকে (২৪) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । এ খবর ছড়িয়ে পড়লে গৃহবধূর আত্মীয় স্বজন সজিব হাওলাদার (২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), হাসান শেখ (২৬), সাইফুল ইসলাম(২৫) ও সজল হাওলাদার (২৯)সহ ১০/১২ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সোমবার বিকেলে থানায় ঢুকে গ্রেপ্তারকৃত আসামি নোমান ফকিরের উপর হামলা চালায়। পুলিশ আসামিকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয় এবং পুলিশসহ ১০ জন আহত হয়। আহতরা হল, উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহাবুব হোসেন (৪০), এসআই সুদেব হালদার (৩৩), এ এস আই মোঃ হাসান (৩২), হামলাকারী সজিব হাওলাদার (২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), হাসান শেখ (২৬), সাইফুল ইসলাম(২৫) ও সজল হাওলাদার (২৯)সহ ৭ জন আহত হয়। গুরুতরভাবে আহত ৫ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গ্রেপ্তারকৃতরা বলেন, পুলিশের উপর নয় নোমান ফকিরের উপর হামলা করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান থানায় হামলার কথা স্বীকার করে বলেন, থানায় ঢুকে আসামির উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। পুলিশ আসামিকে রক্ষায় এগিয়ে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। থানায় হামলার ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহাবুব হোসেন বাদি হয়ে ১৫ জনকে আসামি করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ হামলাকারী সজিব হাওলাদার (২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), হাসান শেখ (২৬), সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top