Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় সহকারী শিক্ষক নিহত

    | ১৭:০০, ডিসেম্বর ২৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া-বাশাইল ভায়া ডাসার সড়কের বাগপাড়া নামক স্থানে গতকাল বুধবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫) নিহত ও প্রধান শিক্ষক বাবুল হোসেন গুরুতরভাবে আহত হয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, উপজেলা সদর থেকে সরকারি বই গ্রহন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে উপজেলার রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার (৫০) ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫) মটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বুধবার সকালে আগৈলঝাড়া-বাশাইলভায়া ডাসার সড়কের বাগপাড়া নামক স্থানে পৌছলে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস মারা যান। সে আগৈলঝাড়া উজেলার রামানন্দেরআঁক গ্রামের হিরালাল বিশ্বাসের ছেলে। এ সময় প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার গুরুতরভাবে আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে বাবুল হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশালর শেবাচিম হাসপাতালে প্রেরন করে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top