Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ভূল চিকিৎসায় সন্তানসহ প্রসুতির মৃত্যুর অভিযোগ

    | ২০:৩৪, নভেম্বর ০৯ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে রেড ক্রিসেন্ট মাতৃ সদন হাসপাতালে ভুল চিকিৎসায় সোমবার সন্তানসহ এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ দুইজনকে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের দরিদ্র ভ্যান চালক মন্টু বাহাদুরের (৪০) স্ত্রী সীমা বেগমের (৩৫) সন্তানের প্রসব বেদনা শুরু হলে সোমবার সকালে পশ্চিম বাগধা রেড ক্রিসেন্ট মাতৃ সদন হাসপাতালে নেওয়া নেয়া হয়। ছুটিতে থাকার কারনে ওই সময় হাসপাতালের তত্তাবধায়ক ( স্বাস্থ্যকর্মী) অনুপুস্থিত ছিলেন। ওই সময় হাসপাতালে কর্মরত আয়া স্থানীয় ফারুক হোসেন মিয়ার স্ত্রী রাশিদা বেগম ও মান্নান খানের স্ত্রী মায়া বেগম সন্তান সম্ভবা রোগী সীমা বেগমকে ভর্তি করে নিজেরাই সন্তান প্রসবের চেষ্টা করেন। জোড়পূর্বক সন্তান প্রসব করাতে গিয়ে টানা হেচড়ায় গৃহবধূ সীমা মারা যান।

    মন্টু বাহাদুর (৪০) অভিযোগ করে বলেন, হাসপাতালে ডাক্তর নাই তা গোপন রেখে হাসপাতালের আয়া রাশিদা বেগম ও মায়া বেগম নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগী ভর্তি করে এবং সন্তান প্রসব না হওয়ায় জোরপূর্বক টেনে হিচড়ে সন্তান বের করার চেষ্টা করলে সন্তানসহ রোগী মারা যায়। এ সময় মৃত্যুর খবর গোপন রেখে আমাকে বলে জরুরী ভিত্তিতে রোগী সরকারি হাসপাতালে নিতে হবে। আমি পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতালে নিলে গেলে তারা রোগী দেখে ভর্তি না করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সকাল ১১টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসপাতালের অভিযুক্ত আয়া রাশিদা বেগম ও মায়া বেগমকে আটক করা হয়েছে। হাসপাতালটি সিলগালা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top