Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আমেরিকায় বাইডেন বিজয়ে গৌরনদীতে ব্যবসায়ীর ভূড়ি ভোঁজের আয়োজন

    | ১৮:৩৪, নভেম্বর ০৬ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয় নিশ্চিত হওয়ায় বরিশালের গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী ও ওয়ালটনের আঞ্চলিক পরিবেশক মেসার্স রিয়াদ এন্টাপ্রাইজের মালিক মোঃ মেরাজ হোসেন খান (৫৪) স্থানীয় ব্যবসায়ী ও সূধীসহ ২শ জনের জন্য গত বৃহস্পতিবার রাতে ভূড়ি ভোজের আয়োজন করেছে।

    আয়োজক মেরাজ হোসেন খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট রোলান্ড ট্রাম্প একজন অপছন্দর লোক, সে বিশ্বের শান্তি বিনষ্ট করেছে। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তাই করেছে। নির্বাচেন জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমি মনের আনন্দে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীসহ সূধীজনের জন্য ভোজের আয়োজন করেছি। এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ২শরও বেশী সূধীজন উপস্থিত ছিলেন। গৌরনদী বিআরডিবর সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, ব্যবসায়ী মেরাজ হোসেন খান একজন ফূর্তিবাজ ও আমোদ পাগল। সে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীসহ সূধী জনের জন্য মাঝে মধ্যেই এ আয়োজন করে থাকেন। গৌরনদী আওয়ামীলীগের সদস্য মোঃ আলমগীর উকিল জানান, বাইডেনের বিজয়ে তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছে। আমরা তাতে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছি। একই কথা জানালেন সুপার মার্কেটের ব্যবসায়ী দীপক কুমার দাস, সুকণ্ঠ দাস, মোঃ নুরু সরদারসহ অনেকেই।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top