Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

    | ০৭:০৬, অক্টোবর ২৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা গেট সংলগ্ন ভাড়াটিয়া একটি বাসা থেকে শনিবার সন্ধ্যায় গৌরনদী থানা পুলিশ ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তা পল্লব রায়ের (৪০) লাশ উদ্ধার করেছে। ব্র্যাক ব্যাংকের সাবেক কর্মকর্তা পল্লব রায়ের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামে। সে ওই গ্রামের অশোক রায়ের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের অশোক রায়ের পুত্র পল্লব রায় দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের গৌরনদীর টরকী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি মাদারীপুর শাখায় কর্মরত থাকাকালীন গত দেড়মাস পূর্বে করোনাকালীন ছাটাইয়ের ফলে সে চাকরিচ্যুত হন। পল্লব রায় তার স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে গৌরনদী উপজেলা গেটের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন। পল্লব রায় শুক্রবার বিকেলে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে স্ত্রী ও তার পুত্র সন্তানকে শ্বশুড়বাড়ি বাগেরহাটে দিয়ে আসেন । রাতে সে একাকি বাসায় ছিলেন। শনিবার বিকেল পর্যন্ত তার বাসার দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা থানা পুলিশকে খবর দিলে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙ্গে পল্লব রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা, হত্যা না আত্মহত্যা।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top