Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে নবম শ্রেনীর ছাত্রী অপহরনের ঘটনায় মামলা দায়ের

    | ০৭:৩৯, অক্টোবর ১৩ ২০২০ মিনিট


    গৌরনদী প্রতিবেদক
    বরিশালের গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে (১৪) গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে একদল সন্ত্রাসী অপহরন করে মটরসাইকেলযোগে নিয়ে গেছে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে সোমবার গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে।

    মামলার বাদি স্কুল ছাত্রীর বাবা বলেন, গত শনিবার আমরা মেয়েকে বাড়িতে রেখে আমরা ঘরের বাইরে প্রয়োজনীয় কাজে যাই। রাত সাড়ে ৭টার দিকে গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের মৃত আমীর হোসেন শেখের বখাটে পুত্র মোঃ রাব্বি শেখের (২৪) নেতৃত্বে তার ৩/৪ সহযোগী সন্ত্রাসী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে মটরসাইকেলযোগে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, মেয়েকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন জড়ো হওয়ার পূর্বেই সন্ত্রাসীরা মটরসাইকেল নিয়ে চলে যান।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মোঃ রাব্বি শেখসহ (২৪) ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে গতকাল সোমবার গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। অপহৃতকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top