Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ২শ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান

    | ০৮:৫৪, আগস্ট ২৮ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক,বরিশালের গৌরনদী উপজেলার সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীর করোনায় কর্মহীন ও বনার্ত অসহায় দুই শত হতদরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিটি দূর্গত পরিবারকে ২৫ কেজির এক বস্তা চাল, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবীন ২ লিটার, আলু ৩ কেজি, পিয়াজ ২ কেজি, লবন ১কেজি ও দুটি লাক্স সাবান প্রদান করা হয়।
    ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমানের নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে ত্রান বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম. মহিউদ্দিন বাদশা। এতে প্রধান অতিথি ছিলেন নাৈিঠ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা তাজ নেহার মমিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ অরিফুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ মজনুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক এইচ, এম, সুমন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন শরীফ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, সৈয়দ মনিরুজ্জামান প্রমূখ। একই অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই প্রদান করা হয়।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top