Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিয়ের প্রলোভন দেখিয়ে গৌরনদীতে যুবতিকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

    | ১৭:২১, জুলাই ২৪ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের উজিরপুরে কিশোরী স্কুলছাত্রীকে (১৩)ধর্ষন করেছে আজিজুল বিশ্বাস (২১) এবং গৌরনদীতে এক যুবতিকে ধর্ষন করেছে জুয়েল কাজী নামে এক যুবক (৩৬)। বৃহস্পতিবার রাতে এক সালিস বৈঠক থেকে আজিজুলকে ও স্বরুপকাঠি এলাকা থেকে জুয়েল কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ধর্ষককে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
    পুলিশ জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ৮ম শ্রেণী পড়–য়া এক কিশোরীক (১৩) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে একই উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামে আজিজুল বিশ্বাস (২১)। এ ঘটনায় গত ২২ জুলাই ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। ২৩ জুলাই রাতে ধর্ষকের বাড়িতে ধর্ষনের ঘটনা মিমাংসার জন্য সালিস বৈঠক বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সালিস বৈঠক থেকে ধর্ষক আজিজুলকে গ্রেপ্তার করে। ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভাড়াটিয়া বাসায় এক যুবতিকে (২৭) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করেছে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মৃত কিরু কাজীর বখাটে পুত্র জুয়েল কাজী (৩৬)। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে গত ৮ মার্চ গৌরনদী মডেল থানায় জুয়েল কাজীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে জুয়েল পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ পিরোজপুর জেলার স্বরুপ কাঠি থানা পুলিশের সহায়তায় গত বৃহস্পতিবার রাতে জুয়েল কাজীকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top