Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা

    | ০৯:৩১, এপ্রিল ১০ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে  চাহিদামত জ্বালানি তেল না পাওয়ায়  পুলিশের উপস্থিতিতে পাম্পের ম্যানেজারের ওপর আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা  মো. জাহাঙ্গীর সরদার (৩৫) হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য মো. জাহাঙ্গীর সরদার বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে ১৫০ লিটার ডিজেল দাবি করেন।  এ সময় পাম্পের ম্যানেজার মো. জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এত পরিমাণ তেল দেওয়া সম্ভব নয় বলে জানালে পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে । ম্যানেজার অভিযোগ জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, দেশে তৈল সংকট থাকায় এক সঙ্গে এত দেয়া দেওয়া যাবে না বলা মাত্রই আমার উপর হামলা চালিয়ে আহত করেছে। এ সময় পাম্পে উপস্থিতি পুলিশ ও স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। আমি হামলার বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে রিখিতভাবে অবহিত করেছি।

    উপজেলা যুবদলের নেতা  জাহাঙ্গীর সরদার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। এ সময় পাম্পের লোকজন আমার ওপর হামলা চালায়। এ ব্যাপারে পাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. মনিরুল ইসলাম  বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে গিয়ে উভয়কে নিবৃত্ত করি। জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একটি বোরো ব্লকের মেশিনের জ্বালানি তেলের জন্য আসলে পাম্প কর্তৃপক্ষ  উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top