গৌরনদী
গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যের সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী শেখ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফখরুল আবেদিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী ও উৎপাদনমুখী করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়।


