গৌরনদী
বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে পান্তা ইলিশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ডাক বাংলো চত্বরে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ গন্যমাম্য ব্যক্তিদের নিয়ে পান্তা ইলিশের আয়োজন করা হয়। ৯টায় উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করার মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানা ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার অলী শেখ, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক মোঃ জুলফিকার সরদার।


