Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে স্কুল ছাত্রীর ভিডিও ধারন করে চাঁদা আদায়, বখাটে গ্রেপ্তার

    | ১৬:০৫, জুলাই ১২ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে এক কিশোরীর সঙ্গে প্রেমের নামে প্রতারনা করে স্কুল ছাত্রীর ভিডিও ধারন করে ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে জিম্মি করে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক প্রেমিক মাহাদী হাসান (২০)। এ ঘটনায় স্কুল ছাত্রী বাদি হয়ে গত শনিবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় আইসিটি আইনে আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল রোববার আসামি বখাটে মাহাদীকে গ্রেপ্তার করেছে।

    এজাহারে বাদি উল্লেখ করে, গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে মাহাদী হাসান (২০) আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলো। সে বিভিন্ন সময় আমাকে একটি চায়নিজ রেস্তরায় নিয়ে যায় এবং খাওয়া দাওয়া করান। এক পর্যায়ে রেস্তরার কেবিনের মধ্যে আমার শরীরে বিভিন্ন অংশের ছবি ভিডিও তার মুঠোফোনে ধারন করে। ওই ভিডিও ইন্টারনেটে ছাড়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করলে ইজ্জতের ভয়ে স্কুল ছাত্রী গোপনে তাকে ২০ হাজার টাকা পরিশোধ করে। সর্বশেষ গত ৭ জুলাই বখাটে মাহাদী পুনরায় তার কাছে ২০ হাজার টাকা দাবি করে। ওই টাকা দিতে অম্বীকার করায় মাহাদী ফোন দিয়ে জানান, ওই ভিডিও একটি ফেইসবুক মেসেঞ্জারে রাখা হয়েছে টাকা না দিলে তা মুহুর্তেই ছড়িয়ে দেয়া হবে।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, এ ঘটনায় শনিবার গভীর রাতে স্কুল ছাত্রী বাদি হয়ে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামি মাহাদী হাসানকে গতকাল রোববার গ্রেপ্তার করে তার কাছ থেকে মুঠোফোনে ধারনকৃত ভিডিও উদ্ধার ও মুঠোফোন জব্দ করা হয়েছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top