Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সরকারি নির্দেশ অমান্য ভ্রাম্যমান আদালতের জরিমানা

    | ১৮:২১, জুলাই ০১ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে সরকারি নিদের্শ অমান্য করে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মানায় ১৬টি মামলায় ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
    ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী, টরকী, মাহিলাড়া ও আশোকাঠী বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৮টি ব্যবসা প্রতিষ্টান ও ৮পথচারীকে ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেন। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Post Views: ৫০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top