Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে করোনা উপসর্গ নিয়ে একই গ্রামের দুজনের মৃত্যু

    | ১৮:৩১, জুন ১৬ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে গতকাল সোমবার করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু হয়েছে। করোনা আতঙ্কে মৃতদের স্থানীয়ভাবে কেউ দাহ করতে না যাওয়ায় বরিশাল থেকে একটি টিম এসে লাশ দাহ করেন। নমুনা সংগ্রহ করা ছাড়াই লাশ দাহ করা হয়।

    গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর  গ্রামের  চায়ের দোকানদার (৬০) ৫/৭ দিন ধরে সর্দি, জ্বর কাসিসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে গোপনে বাড়িতে চিকিৎসা নিচ্ছিল। সোমবার সকালে সে নিজ বাড়িতে মারা যায়। একই দিন একই গ্রামের কৃষক (৫০) একই উপসর্গ নিয়ে মারা যান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, মৃত দুজনের মধ্যে করোনা উপসর্গ ছিল এবং কযেকদিন ধরে তারা অসুস্থ্য ছিল। করোনা আতঙ্কে লাশ কেউ দাহ করতে রাজি হননি। পরে বরিশাল থেকে একটি টিম এসে লাশ দুটি দাহ করেন।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ বলেন, করোনায় সংক্রমিত হয়ে মারা গেলে তিন ঘন্টার মধ্যে নমুনা গ্রহন না করলে সঠিক রিপোর্ট পাওয়া যায় না।সঠিক সময় আমাদের সংবাদ না দেয়ায় নমুনা সংগ্রহ করা যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে লাশ দাহ করা হয়েছে। বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার বলেন, পরিবারের পক্ষ থেকে হৃদরোগে মারা যাওয়ার কথা দাবি করে কিন্তু স্থানীয় ও গ্রামবাসি  করোনার উপসর্গ ছিল বলে জানিযেছে। গ্রামবাসি মধ্যে করোনা আতঙ্ক থাকায় লাশ দাহ না করায় বরিশাল খবর পাঠানো বরিশাল থেকে একটি টিম এসে লাশ দাহ করে।

    Post Views: ৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top