Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    প্রথম আলোর বাউফল প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

    | ১৫:২১, জুন ১৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এ.বি.এম মিজানুর রহমানের বিরুদ্ধে আক্রোস ও ষরযন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যহারের দাবিতে রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড এলাকায় মানববন্ধন করেছে গৌরনদীর স্থানীয় সাংবাদিকরা।
    গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে গৌরনদীতে কর্মরত, জাতীয়-স্থানীয় পত্রিকা, বেসরকারী টিভি চ্যানেলের সংবাদকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ। এতে বক্তব্য বরিশালের সিনিয়র সাংবাদিক গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, জামিল মাহমুদ, চঞ্চল তালুকদার, সৌরভ হোসেন বিনয় শিয়ালী। কর্মসূচীর প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সম্পাদক এস, এম মিজান ও দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান প্রমূখ। বক্তারা মিজানের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top