Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

    | ১৬:৩৪, জুন ১১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজল ওরফে সাজন গাজীকে (২৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজন গাজী বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার খালপাড় বস্তির বাসিন্দা মৃত কামরুল গাজী পুত্র।
    বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় তাঁরাকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সজল ওরফে সাজন গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর নিয়ে জানা গেছে, ইয়াবাসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ওসি আরও জানান, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সজল ওরফে সাজন গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top