Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বৈশ্বিক মহামারি করোনা দূর্যোগ \ “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ৩ হাজার দুঃস্ত পরিবারকে ৩০ লাখ টাকার সহায়তা প্রদান

    | ১৩:৫৯, মে ১৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনার কারনে কর্মহীন বরিশালের গৌরনদী ও উজিরপুরের একশত দুঃস্ত অসহায় পরিবারের মাঝে বৃহস্পতিবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন “ডাক দিয়ে যাই” নগদ টাকা, মাস্ক ও সাবান বিতরন করেন। ডাক দিয়ে যাই সংস্থাটি করোনা দূর্যোগে বরিশাল, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠীসহ ৩৭টি শাখায় ৩ হাজার অসহায় দুঃস্থ পরিবারকে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ছাড়া করোনা প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে ৩৭টি শাখার মাধ্যমে স্ব স্ব জেলা উপজেলায় জনসাধারনের মাঝে লিফলেট বিতরনসহ প্রচারনা চালানো হয়। ২০০৭ সালে সিডর পরবর্তি সময়ে দূর্গত মানুষের পাশে ছিল ডাক দিয়ে যাই।
    গৌরনদী আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও উজিরপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে নগত টাকাসহ সামগ্রী বিতরন করেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডাক দিয়ে যাই এর অডিটর সৈয়দ ইমরান মাসুদ, গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইনার হোসেন, স্থানীয় শাখা ব্যবস্থাপক দীপংকর শীল, হিসাব রক্ষন কর্মকর্তা আরিফা নার্গিস সুপ্তি। শাখা ব্যবস্থাপক দীপংকর শীল জানান, সংস্থার পরিচালক মোঃ শাহজাহান গাজীর ও উপ-পরিচালক শাহনাজ পারভীনের নির্দেশে প্রতিটি দুঃস্ত পরিবারকে নগত ৯ শত টাকা, দুটি মাস্ক ও দুটি সাবান (এক হাজার ২৮ টাকার মালামাল) দেয়া হয়। উল্লেখ্য ডাক দিয়ে যাই সংস্থার উদ্যোগে বরিশাল, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠীসহ ৩৭টি শাখায় ৩ হাজার অসহায় দুঃস্থ পরিবারকে ৩০ লাখ টাকা ব্যায়ে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও ডাক দিয়ে যাই সংস্থাটির উদ্যোগে করোনা প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে ৩৭টি শাখার মাধ্যমে স্ব স্ব জেলা উপজেলায় জনসাধারনের মাঝে লিফলেট বিতরনসহ প্রচারনা চালানো হয়। ২০০৭ সালে সিডর পরবর্তি সময়ে দূর্গত মানুষের পাশে ছিল ডাক দিয়ে যাই।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top