Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ফলো আপঃ গৌরনদীতে উদ্ধারকৃত চোরাই চাল বিনামূল্যে সুবিধাভোগীদের মধ্যে বিতরন

    | ১৮:১৪, এপ্রিল ১৬ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৫ বস্তা সরকারি চাল চুরি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার খাঞ্জাপুর ইউনিয়ন ডিলার ও গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি প্রদীপ দত্তসহ দুইজনকে ৬ মাসের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত চাল বৃহস্পতিবার খাদ্যবান্ধব সুবিধাভোগীদের মধ্যে বিনা মূল্যে বিতরন করা হয়।
    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, সোমবার রাতে পুলিশ গৌরনদী উপজেলার বাকাই বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করে এবং সরকারি চাল কালো বাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকায় ডিলার প্রদীপ দত্ত (৪৫), বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহাকে (৩২) আটক করা করে। গৌরনদী ভ্রাম্যমান অদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান মঙ্গলবার দুপুরে ডিলার প্রদীপ দত্ত ও ব্যবসায়ী পংকজ সাহাকে চাল চুরির অপরাধে প্রত্যেককে ৬মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর অলম সেরনিয়াবাত জানান, উদ্ধারকৃত চোরাই চাল গৌরনদী নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল বৃহস্পতিবার খাদ্যবান্ধব কর্মসূচীর সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top