Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা

    | ১৯:৪৪, এপ্রিল ০৬ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বালুর ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গৌরনদী থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন সুজনের মা শিরিয়া বেগম বাদি হয়ে ২৫ জনের নামউল্লেখসহ ৪৫ জনকে আসামি করে ৪র্থ মামলা দায়ের করেন। এর অগে রোববার তিনিট মামলা দায়ের করা হয়। পাল্টাপাল্টি ৪টি মামলায় গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের শীর্ষ নেতারা প্রায়ই আসামি।

    বালুর ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুটি বসত বাড়ি, একটি অফিস, ২৫টি মটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে ৭ পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ১৭ জন আহত হয়। সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লার বাড়ি ও শ্বশুর বাড়ি হামলা ও ব্যাপক ভাঙচুর ও লুটের ঘটনায় সুমনের মা মিনারা বেগম বাদি হয়ে ১১ জনের নামউল্লেকসহ ৫০জন ও সুমন মোল্লার অফিস ভাঙচুর ও কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াৎ হোসেন সুজনকে পিটিয়ে জখমের ঘটনায় সাখাওয়াৎ হোসেনের মা শিরিয়া বেগম বাদি হয়ে ২৫ জনের নামউল্লেখসহ ৪৫ জনকে আসামি করা হয়। মামলার শীর্ষ আসামিরা হল, গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম, সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক ইমরান মিয়াসহ ১১ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করেন।
    এদিকে সুমন মোল্লার প্রতিপক্ষ ঝিলাম ভূইয়ার বাসায় হামলার অভিযোগে ঝিলাম ভুইয়া বাদি হয়ে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লা, বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফাসহ ২৫ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ জন ও মটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ উপজেলা সভাপতি জোবায়েরুল ইসলামের সমর্থক সাদ্দাম হোসেন বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেকসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতারা বাদি হয়ে পাল্টাপাল্টি ৪টি মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি ছাত্রলীগ কর্মী শাওন হাওলাদার, মঈন হাওলাদার, রায়হান মুজিব ও মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে। অন্যন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top