Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সরিকল ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

    | ১৮:১৬, জুন ০১ ২০১৬ মিনিট

    gournadi photo 001
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর সরিকল ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ইং অর্থবছরের বার্ষিক বাজেট গতকাল ইউনিয়ন পরিষদে অনৃুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা বাজেট ঘোষনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানমৃধা। বিষেশ অতিথি ছিলেন সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবা উদ্দিন আকন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিসুর রহমান, কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন, আওয়াপমীলীগ নেতা মোফাজ্জেল হোসেন, আলী আকবর মোল্লা। বক্তব্য রাখেন সচিব রফিকুল ইসলাম। গৌরনদীর সরিকল ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ইং অর্থবছরের বার্ষিক বাজেট আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯ লক্ষ ৩৯ হাজার ৫০টাকা এবং ব্যায় দেখানো হয়েছে ৩ কোটি ৭২ লক্ষ ৫ হাজার টাকা। উদবৃত্ত দেখানো হয়েছে ৩৩ লক্ষ ৮২ হাজার ২শ টাকা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরনদী উপজেলা বিআরডিবি ইউনিয়ন ডেভেলবমেন্ট অফিসার মো: রুহুল আমিন । অপর দিকে একই গৌরনদী উপজেলার ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরে ২ কোটি ৫ লক্ষ ৮৩ হাজার ৬১৮ টাকার প্রস্তাবিত বাজেট মঙ্গলবার দুপুরে ঘোষনা করে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
    মাহিলাড়া ডিগ্রী কলেজের হলরুমে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন। বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়নের সচিব মোঃ মাহতাব হোসেন, মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসহাক আলী সরদার। বাজেটে মোট ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ১৭ হাজার ৭৫৩ টাকা। উদ্ধত্ত দেখানো হয়েছে ৬ লক্ষ ৭২ হাজার ৩৮৩ টাকা।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top