Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চতুর্থ শ্রেনির ছাত্রী ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

    | ১৮:৫৫, ফেব্রুয়ারি ১৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে একটি লেপ তোষকের দোকানের গোডাউনে চতুর্থ শ্রেনির এক ছাত্রীকে (১০) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষনে জড়িত, মামলার এজাহারভূক্ত আসামি দোকানদার হারুন খলিফাকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা শিশুকে ডাক্তারী পরীক্ষা জন্য বরিশাল শেবাচিমে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে দীর্ঘদিন যাবত লেপ তোষক তৈরী ও বিক্রির ব্যবসা করেন গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী গ্রামের শুক্কুর খলিফার পুত্র হারুন খলিফা (৪০)। ওই দোকানের পিছনে তুলার গোডাউনে হারুন বসবাস করে। বুধবার দুপুর ২টার দিকে হারুন খলিফা তার সামনের একটি ঘরে বসবাসকারী চতুর্থ শ্রেনির ছাত্রীকে (১০) একটি প্লাস নিয়ে ঘরে আসতে বলে। ছাত্রী হারুনের গোডাউনে গেলে শিশুটিকে ভয়ভিিত দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করেন। ছাত্রী ঘরে ফিরে বিষয়টি মাকে জানালে বুধবার রাতে নির্যাতিতার মা বাদি হয়ে ব্যবসায়ী হারুন খলিফাকে আসামি করে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে হোসনাবাদ বাজারে দোকান থেকে পুলিশ হারুন খলিফাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ধর্ষিত স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    Top