Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান গ্রেপ্তার

    | ১৮:৫৬, নভেম্বর ২৩ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের গাড়ি বহর থেকে শনিবার দুপুরে বরিশাল শহরের কাউনিয়া এলাকায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।

    এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস,এম জাহিদ বিন আলম জানান, ‘২০১৩ সালে আকন কুদ্দুসসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে সন্ত্রাস এবং নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। বরিশাল এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ওই মামলায় কুদ্দুস দীর্ঘদিন যাবত পলাতক ছিল। শনিবার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে শনিবারে বরিশাল আসেন আকন কুদ্দুসুর রহমান। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের গাড়ি বহর থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করে।

    Post Views: ১১৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top