Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত-১ \ বিভিন্ন মহলের শোক

    | ১৮:০৪, নভেম্বর ২১ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের দক্ষিন পাশে খান বাড়ির সামনে গত বুধবার রাতে সড়ক দূর্ঘটনায় গৌরনদী বন্দরের ব্যবসায়ী ফরহাদ হোসেন (৬০) ও জাকির হোসেন ফকির (৫৮) গুরুতরভাবে আহত হন। তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় মারা যান। মটরসাইকেল চালক জাকির ফকির (৫৮) গুরুতরভাবে আহত হন।

    গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গৌরনদী বন্দরের ব্যবসায়ী ফরহাদ হোসেন (৬০) ও জাকির ফকির (৫৮) মটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত পোনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের দক্ষিন পাশে খান বাড়ির সামনে পৌছলে পিছন থেকে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় দুই ব্যবসায়ী ছিটকে রাস্তায় পরে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে রাত ১০ টায় ফরহাদ হোসেন মারা যান। জাকির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেচিকিৎসাধীন রয়েছে।
    বৃহস্পতিবার বাদ জোহর গৌরনদী থানা জামে মসজিদে প্রথম জানাজা ও বাদ আছর কাসেবামাদ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের শোক প্রকাশ করে সন্তোপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহন, এ্যাডভোটেক গাজী কামরুল ইসলাম সজল, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মোঃ কামরুল ইসলাম খান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাইটিভির প্রতিনিধি সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর বিএনপির সভাপতি এস, এম, মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, সাবেক পৌর সাধারন সম্পাদক মোঃ হান্নান শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মোঃ মাহফুজ মোল্লা, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেকেন্দার হোসেন মৃধা, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ চুন্নু তালুকদার, গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মহাম্মদ হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    Post Views: ১৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top