Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গুজবে গৌরনদীতে লবনের দাম বৃদ্ধির অভিযোগে ৫ ব্যবসায়ীকে আটক, জড়িমানা

    | ১৭:৪১, নভেম্বর ২০ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের গৌরনদীতে গুজবে লবনের দাম বৃদ্ধি করে বিক্রির অভিযোগে বিভিন্ন হাট বাজারে পুলিশ অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার তাদের গৌরনদী উপজেলা ভ্র্যাম্যমান আদালতে হাজির করলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যেক ব্যবসায়ী ৫ হাজার টাকা জড়িমানা আদায় করেন। ব্যবসায়ীরা জড়িমানার টাকা পরিশোধ করে ও মুচলেকা দিয়ে ছাড়া পান।
    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, মঙ্গলবার উপজেলায় লবনের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পরে। এতে ক্রেতা সাধারনের মধ্যে লবন কেনার হিড়িক পরে। এ সময় কতিপয় অসাধু ব্যবসায়ী বেশী দামে লবন বিক্রি শুরু করেন। খবর পেয়ে পুলিশ গুজবে কান না দিতে হাট বাজারগুলোতে মাইকিং করেন। এর পরেও কতিপয় ব্যবসায়ী বেশী দামে লবন বিক্রি করেন। মঙ্গলবার রাতে পুলিশ সাদা পোষাকে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে লবন ক্রয় করেন। এ সময় বেশী দামে বিক্রি করায় উপজেলার মাহিলাড়া বাজার থেকে ব্যবসায়ী স্বপন সরদার (২৭), সবুজ চোকদার (৩০), গৌরনদী বাসষ্টান্ড থেকে রবি সাহা (৩৬), বার্থী বাজার থেকে বিমল চন্দ্র শীল (৫৫) ও নির্মলকে (৩৪) আটক করে। গতকাল বুধবার আটককৃত ব্যবসায়ীদের গৌরনদী উপজেলা ভ্র্যাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে হাজির করেন।
    ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আটককৃত ব্যবসায়ীরা নিজের অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৫ হাজার টাকা জড়িমানা করা হয়। ব্যবসায়ীরা জড়িমানার টাকা পরিশোধ করে ও মুচলেকা দিয়ে মুক্তি পান।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top