Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সেরা করদাতা নির্বাচিত হলেন ডেন্টাল সোসাইটির ভাইসপ্রেসিডেন্ট ডাঃ অমূল্য রতন বাড়ৈ

    | ২১:৩৮, নভেম্বর ১৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের সেরা তরুন করদাতা ২০১৯ নির্বাচিত হলেন গৌরনদীর কৃতি সন্তান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটিরি ভাইস প্রেসিডেন্ট ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমূল্য রতন বাড়ৈ। ডাঃ অমূল্য রতন বাড়ৈ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুকের হাত থেকে সেরা করদাতার সম্মানননা স্মারক গ্রহন করেন। তিনি বরিশাল জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুন।

    বরিশাল আয়কর অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার বরিশাল নগরীর বান্দ রোডস্থ হোটেল গ্রান্ট পার্ক সেমিনার কক্ষে ২০১৮-২০১৯ ইং অর্থ বছরের সেরা আয়কর দাতাদের সম্মাননা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের প্রধান কর কমিশনার মোঃ খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাশার আকন। অনুষ্ঠানে তরুন ক্যাটাগিরিতে ২০১৮-২০১৯ইং অর্থ বছরে সর্বোচ্চ আয়কর প্রদান করে সেরা করদাতা নির্বাচিত হন গৌরনদীর কৃতি সন্তান, বাংলাদেশ ডেন্টাল সোসাইটিরি ভাইস প্রেসিডেন্ট ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমূল্য রতন বাড়ৈ। (টিআইএন নং-১৫২৬৯৭৭১৭০৯৪) সেরা করদাতা ডাঃ অমূল্য রতনের হাতে সেরা করদাতার সম্মাননাা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক (এমপি)। সেরা করদাতা নির্বাচিত হওয়ায় ডাঃ অমূল্য রতন বাড়ৈকে অভিনন্দন জানিয়েছে গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন, সাবেক সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সৈয়দ নকিবুল হক, মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী বন্ধু সভার সভাপতি পলাশ তালুকদার।

    Post Views: ২৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top