Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে ইয়াবাসহ এক কিশোরী ও তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

    | ১৯:২৫, নভেম্বর ০৮ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার রৈভদ্রদী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় উজিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়ি সেবন কালে এক কিশোরী ও তিন যুবলীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান বাদি হয়ে ৪ জনের বিরুদ্বে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার গুঠিয়ার রৈভদ্রদী গ্রামের নান্নু আকনের পান বরজের পাশে পরিত্যক্ত ঘরের মধ্যে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো জাহাঙ্গীর হোসেন (৩৮), গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আতাহার আলী খান (৪০), ইউনিয়ন যুবলীগের সদস্য সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের ডহরপাড়া গ্রামের রশিদ হাওলাদারের মেয়ে মুন্নি আক্তার (২৩) ইয়াবা বড়ি সেবন করছিল। বিষয়টি স্থানীয়রা গোপনে উজিরপুর থানা পুলিশ জানান।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ গুঠিয়ার রৈভদ্রদী গ্রামের নান্নু আকনের পান বরজের পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের তালিকাভূক্ত ও একাধিক মাদক মামলার আসামি জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, আতাহার আলী ও নারী মাদক সেবী মুন্নি আক্তারকে আটক করে তাদের কাছ থেকে ৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বড়ি সেবনের সরমঞ্জাম উদ্বার করা হয়। এ ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান বাদি হয়ে ৪ জনের বিরুদ্বে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আসামিদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ২০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top