Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ডেঙ্গু রোগীর মৃত্যু, আক্রান্ত ঢাকায়-১ বরিশালে প্রেরন-৪

    | ২০:১৩, জুলাই ৩১ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সদরে গত মঙ্গলবার রাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আশোকাঠী গ্রামের আব্দুল মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগম (৫০) মারা গেছেন। এ ছাড়া গতকাল বুধবার গৌরনদীতে ইমন নামে এক ডেঙবগু রোগী ঢাকায় প্রেরন করা হয়েছে। আগৈলঝাড়ায় ৪ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মীর্জা মাহবুব জানান, গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের আব্দুল মান্নান ফকিরের স্ত্রী আলেয়া বেগমকে (৫০) মঙ্গলবার রাত পোনে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু আলেয়া বেগমকে হাসপাতালে আনার পূর্বেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত আলেয়া বেগমের স্বজন গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, তার চাচি আলেয়া বেগম ঢাকায় থাকাকালীন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। গৌরনদীতে ফিরে এসে মেয়ে ঝর্না আক্তারের বাসায় অসুস্থ্য পরলে গত মঙ্গলবার বিকেলে আলেয়া বেগমকে চিকিৎসক ডাঃ সুকদেব কুÐের কাছে নিয়ে যান। চিকিৎসক সুকদেব তাকে এনএস-১ পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টে এনএস-১ (পজেটিভ) ডেঙ্গু ধরা পরে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

    ডাঃ সুখদেব কুন্ড জানান, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তার কাছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ইমন (১৮)। তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য গৌরনদী উপজেলা সদরের সিকদার ক্লিনিকে পাঠানো হয়। রিপোর্টে ইমনের রক্তে এনএস-১ (পজেটিভ) ডেঙ্গু ধরা পরলে ওই দিন তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ইমনের বাড়ি মাদারিপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. বখতিয়ার আল মামুন জানান, ঢাকা থেকে জ্বর নিয়ে উজিরপুর উপজেলার বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার (১৮), আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ গৈলা গ্রামের ইউছুব সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) জ্বর নিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের পরীক্ষা নিরীক্ষা করে চার জনের শরীরে ডেঙ্গুর জীবানু পাওয়া গেছে । চার জনকেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top