Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ১৭:১২, জুলাই ০৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে কটকস্থল ইমা পাগলের মাজারের পূবর্ পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মামুন ঘরামীকে ফেন্সিডিল, ইয়াবা মাদকসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দােয়র করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মামুনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল ইমা পাগলের মাজারের পূর্ব পাশে বৃহস্পতিবার রাতে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের টের পেয়ে কয়েকজন একাধিক মাদক ব্যবসায়ী যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও কটকস্থল গ্রামের হানিফ ঘরামীর পুত্র মামুন ঘরামীকে (২৩) আটক করে। তার দেহ তল্লাসি করে পকেটে থাকা ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও পেলাস্টিকের ব্যাগে ভর্তি ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় গতকাল শুক্রবার গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দয়ের করেন। গ্রেপ্তারকৃতকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top