Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    | ১৮:৪৬, এপ্রিল ২৪ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা বুধবার উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার। কর্মশালায় সরকারের ১৭টি দপ্তরের টেকসই উন্নয়ন বিষয়ক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজীন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. মামুন হোসেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ, সিনিয়র সুপারভাইজার নজরুল ইসলাম প্রমূখ। কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ৮০ জন প্রতিনিধি অংশ নেন।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top