Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সাংবাদিক জহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে রিপোটার্স ইউনিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা

    | ১৭:৫৩, এপ্রিল ১৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ডটকম/ বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও যরযন্ত্রমূলক মামলায় আদালতে চার্জশিট দাখিলের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরনদী রিপোটার্স ইউনিটির উদ্যোগে সোমবার গৌরনদী উপজেলায় কর্মরত স্থানীয়, জাতীয় পত্রিকা ও বেসরকারী টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। বক্তারা অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান।

    সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীসূচীতে উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা ও বেসরকারী টিভি চ্যানেলের সাংবাদিকরা অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষনা করেন। গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এস, এম, মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এস, মিজান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, সাধারন সম্পাদক সরদার সোহেল, আগৈলঝাড়া প্রেসক্লাব’র সহ-সভাপতি মো: শামীমূল হক, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল মৃধা, সহ- সভাপতি মো: ছরোয়ার সরদার, সদস্য মো: আ: জলিল, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, রফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি পলাশ তালুকদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, প্রচার সম্পাদক রাজীব হোসেন খান, সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য শামীম মীর, সদস্য লোকমান হোসেন রাজু, জামান মুন্সি, সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, মো: হাসান, আরিফিন রিয়াদ, মো: সৌরভ হোসেন, শ্রীকৃষ্ণ চক্রবর্তি প্রমূখ।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    Top