Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    সারাদেশ

    গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ৩১ জন আহত

    | ১৮:৫৭, মার্চ ৩০ ২০১৯ মিনিট

                  

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ৩১ জন নারী-পুরুষ আহত হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলার চরগাদাতলী, উত্তর ও দক্ষিণ বিজয়পুর, সুন্দরদী, চরদিয়াশুর, গেরাকুল, ধানডোবা, বিল্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১৯ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    আহত সূত্রে জানা গেছে, পৌরসভার চরগাদাতলী, উত্তর ও দক্ষিণ বিজয়পুর, গেরাকুল, সুন্দরদী ও বার্থী ইউনিয়নের ধানডোবা, ধুরিয়াইল, নন্দনপট্টি, মাহিলাাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার ৮/১০টি পাগলা কুকুরে গতকাল শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে হামলা চালায়। এ সময়ে মধ্যে ওইসব এলাকার পাগলা কুকুরে চরগাদাতলী এলাকার মিঃ নিত্যানন্দ, শিউলী বেগম, সুমাইয়া খানম, দক্ষিণ বিজয়পুর এলাকার মোঃ সাকিব, গেরাকুল এলাকার আব্দুস ছালাম, চরদিয়াশুর এলাকার আনোয়ার হোসেন, নন্দনপট্রি গ্রামের সাহিদা আক্তার, ধানডোবা গ্রামের রাহিমা বেগম, ধুরিয়াইল গ্রামের রিজিয়া বেগম, বিল্বগ্রাম এলাকার নুরমোহাম্মদসহ ৩১ জন নারী-পুরুষকে কামড়ে আহত করেছে।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাজিদুল হক কাওছার বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত উপজেলার বিভিন্ন এলাকার ১৯ জনকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • গৌরনদীতে সেনাবাহীর অভিযানে গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার
    Top