Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৌরনদীতে নারী মেলা সমাবেশ অনুষ্ঠিত

    | ১৮:৫৮, মার্চ ০৮ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন, মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগ শুক্রবার উপজেলা চত্বরে নারী মেলা র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, বিনাপ্রতিদ্বন্ধীতায় নব-নির্বাচিত ভাইসচেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরোজ, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গনসংযোগ কর্মকর্তা আব্দুস সালেক মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম। জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা সংগঠক মো. নুরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা কো-অডিনেটর বাবু সঞ্জয় কুমার ভদ্র, মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার নারায়ন চন্দ্র দে-প্রমুখ। নারী মেলায় মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার নারীদের হাতে তৈরী বিভিন্ন সামগ্রীর ৮টি ষ্টল বসে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top