Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ধর্মকে পুঁজি করে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম ইমামুল হক

    | ১৮:১৩, জানুয়ারি ২৭ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ যারা বাংলা ভাষায় কথা বলতে পারে না তারা হলেন সংখ্যালঘু। এখন কেউ আর সংখ্যালঘু নয়। ধর্মকে পুঁজি করে এক শ্রেণীর লোকজন রাজনীতি করছেন। তারা দেশের ভাল চান না। ধর্মকে পুজি করে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। কথাগুলো বলছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এসএম ইমামুল হক। রোববার স্যংালঘু অধ্যুষিত বরিশালের আগৈলঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, স্কুলের মাঠে জাতীয় সংগীতের পরে শিক্ষার্থীদের জয়বাংলা শ্লোগান শিখাবেন। শিক্ষার্থীদের এ প্লাস পেলেই হবেনা তাদের বাহ্যিক জ্ঞান ও মেধা থাকতে হবে।

    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালণা কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মহাম্মদ, বাংলা বিভাগের প্রধান মোহসিনা হোসেন, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরিফা উম্মে শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগ কার্যনিবাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, গৈলা ইউপি চেয়ারম্যান মো.শফিকুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জহিরুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো.গিয়াস উদ্দিন মোল্লা, প্রমুখ। পরে কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করেন।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    Top