Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    | ১৮:৩৩, জানুয়ারি ২৬ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর (মাধ্যমিক বিদ্যালয়) শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ভেগাই হালদারের সমাধিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভঅয় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, যুগ্ন-সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বাশাইল শহীদ শুকান্ত বাবু কলেজর অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, বাগধা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া, শিক্ষাবিদ ড.নীলকান্ত বেপারী, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন কুমার বাড়ৈ, স্বর্গীয় ভেগাই হালদারের উত্তরশুরী অবনী ভুষন হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান প্রমুখ। উল্লেখ্য, ১৯১৯ সালের ২৬ জানুয়ারী স্বর্গীয় ভেগাই হালদার উপজেলার সদরের ফুল্লশ্রী গ্রামে ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা করেন।

    Post Views: ৬৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    • গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • গৌরনদীর রহমানিয়া মাদরাসার শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক প্রদান
    • গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
    • গৌরনদীতে ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ভোটের প্রচারণা নিয়ে ইমামদের সাথে মতবিনিময় সভা
    Top