Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশাল-১ আসনে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

    | ১৮:৩৪, অক্টোবর ২০ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। এই আসনে আওয়ামীলীগের একক প্রার্থী রয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি পরীবিক্ষণ কমিটির আহŸায়ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের সমন্বয়ে প্রতিটি নির্বাচনী কেন্দ্রের দ্বায়িত্ব বন্টন ও উপজেলা নির্বাচন পরিচালনার জন্য ৫০সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৩ অক্টোবরের মধ্যে দলের পদ পদবী ধারী নেতৃবৃন্দের সমন্বয়ে ইউনিয়ন ও কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
    সভায় বক্তারা বলেন, দলের হাইব্রীড নেতারা যেন নির্বাচন পরিচালনা কমিটিতে কোন রকম স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
    এ ছাড়া বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাকাল ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মৃনাল কান্তি জয়ধরের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ভোট কেন্দ্র পরিচালনা প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আহম্মদ আলী জালাল, শ্রমিকলীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সভাপতি অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতৃবৃন্দ। এর পূর্বে গৈলা, বাগধা ও রাজিহার ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    Top