Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার \ গ্রেফতার ১

    | ১৭:০৬, সেপ্টেম্বর ২৯ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আধুনা গ্রামের দিনমজুরের কন্যা ও চন্দ্রহার কে. আর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৫) অপহরনের দুই মাস পর শুক্রবার রাতে পুলিশ উপজেলার সরিকল এলাকা থেকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার চন্দ্রহার কে.আর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৫) বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই উপজেলার শাহজিরা গ্রামের প্রভাবশালী মনির মোল্লার ছেলে বখাটে সোহাগ মোল্লা (১৮) দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল। স্কুল ছাত্রী বিষয়টি বাবা মা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তারা বখাটে সোহাগের অভিভাবকদের কাছে বিচার দেন। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে নানান ভয়ভীতি দেখিয়ে স্কুল ছাত্রীকে অপহরনের হুমকি দেন। গত ৩০ জুলাই বিকালে স্কুল ছাত্রী ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোপ্তেরবাড়ি ব্রিজের কাছে পৌছলে বখাটে সোহাগ মোল্লার নেতৃত্বে ৫/৬ জন সহযোগী সন্ত্রাসী স্কুলছাত্রীর পথরোধ করে। এ সময় স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক মাহিন্দ্রা’য় তুলে অপহরণ করে নিয়ে যায়।
    পরের দিন এ ঘটনায় অপহৃতা স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপণ সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার শরিকল এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্কুল ছাত্রী জানান, অপহরনের পর তাকে বিভিন্ন এলাকায় রেখে ভয়ভিিত দেখিয়ে ধর্ষন করা হয়েছে।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top