Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিএনপি নেতা গ্রেফতার

    | ১৫:১৫, সেপ্টেম্বর ০২ ২০১৮ মিনিট

    All-focus

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিন বিজয়পুর এলাকায় গত শনিবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম(৪র্৫)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের করা হয়েছে। বিএনপি নেতার অভিযোগ তাকে অহেতুক পুলিশ গ্রেপ্তার করে হয়রানী করছে।

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, গতকাল রোববার গভীররাতে পৌরসভার দক্ষিন বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে হামলা সংঘর্ষ মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে সাইফুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুলকে গতকাল রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরন নির্দেশ দেন।

    গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। রাজনৈতিকভাবে আমাকে হয়রানরী করতে পুলিশ আমাকে আটক করে অন্য এলাকার একটি মামলায় আসামি দেখিয়ে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করেছে। আমি নির্দোশ যে এলাকায় মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি এলাকার বাসিন্দা নই।

    উল্লেখ্য, গত ৩০ আগষ্ট গৌরনদী পৌর সভার কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইদল মাদক সেবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পৌর সভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে সাইফুলকে আসামি করা হয়নি।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top