Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

    | ১৫:৫১, মে ১৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ পরকীয়ার ঘটনাকে কেন্দ্র দাম্পত্য কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে গৃহবধু পলি বেগম (২২)কে শ্বসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় নিহতের ফুফু বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

    স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া কালু মীরের পুত্র ও নলচিড়া বাজারের কসমেটিক্স ব্যবসায়ী তোতা মীর(৩০)র তিন বছর আগে একই ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের প্রবাসী শহিদ হাওলাদারের কন্যা পলি আক্তার (২২) বিয়ে করেন। বিয়ের পরে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। পরকীয়া ঘটনাকে কেন্দ্র করে গত এক বছর তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এ নিয়ে ঝগড়াঝাটির মধ্যে প্রায়ই পলিকে তোতা মীর মারধর করত।

    নিহত গৃহবধূ পলি বেগমের মামা মাসুম বেপারী (৪৫)অভিযোগ করে বলেন, ভাগ্নি জামাই তোতা মীরের পরকীয়াকে কেন্দ্র করে গত কয়েক মাস যাবত তোতা আমার ভাগ্নি পলি বেগমের সাথে খুবই দূর্ব্যবহার, ঝগড়াঝাটি করে আসছিল। ঝগড়াঝাটির এক পর্যায়ে পলিকে বেদম মারধর করেন তোতা মীর। বিষয়টি পলি একাধিকবার আমাদের জানালে আমরা তোতাকে বিভিন্ন সময়ে শাসিয়ে দেই। দাম্পত্য কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তোতা মীর পলিকে মারধর করে এক পর্যায়ে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আমাদেরকে আত্মহত্যার খবর দিয়ে তোতা আত্মগোপন করেন। আমরা খবর পেয়ে বিষয়টি পুলিশ রাতেই অবহিত করি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে তোতা মীরের সঙ্গে যোগাযোগ করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে সে আত্মগোপনে রয়েছে।

    এ ঘটনায় নিহত গৃহবধুর ফুফু শিরিনা বেগম বাদি হয়ে শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন বলেন, লাশের ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কেউই পার পাবেন না।

    Post Views: ৫৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top