Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    | ১৭:১১, মে ১২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের ব্যবসায়ী হুমায়ুন কবিরকে হত্যার প্রতিবাদ ও হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিকারপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল শনিবার শিকারপুর পুরানো ফেরিঘাট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে ব্যবসায়ী ছাড়াও স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
    মানববন্ধন শেষে সমাবেশে সভাপত্বি করেন শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নিহতের ভাই মো. হেমায়েত হোসেন মুন্সী । বক্তব্য রাখেন শের ই বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, জয়শ্রী মুন্ডুপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী হাওলাদার, স্থানীয় আঃ লীগ নেতা পরান সাহা, ইউপি সদস্য জাকির মাহমুদ ফরিদ, শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম করিম, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার দুপুরে দুবৃত্তরা শিকারপুর বন্দরের ব্যবসায়ী হুমায়ুন কবির কালু কে হত্যা করে, পরে তার লাশ নদীতে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top