Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

    | ১৯:৪০, এপ্রিল ২৫ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / গৌরনদী উপজেলা সদরে উত্তর বিজয়পুর মহল্লার গয়নাঘাট এলাকায় গতকাল বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

    পুলিশ জানান, টেপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ওই মহল্লার দুলাল হাওলাদারের স্ত্রী রেখা আক্তার(২৫) ও জাকির সরদারের স্ত্রী পারভিন বেগম(৩২)র সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে পারভিনের পুত্র সাকিব(১৪) ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে রেখা আক্তারকে কুপিয়ে জখম করে। মা রেখা আক্তারকে রক্ষায় মেয়ে রাবু আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। রেখা অভিযোগ করে বলেন, পারভিনের পুত্র সাকিব আমাকে কুপিয়ে জখম করেছে। অভিযোগ অস্বীকার করে পারভিন আক্তার বলেন, আমি বা আমার ছেলে হামলা করেনি। রেখা ও তার লোকজন হামলা করে আমাকে মারধর করেছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুর ইসলাম জানান, এ ঘটনায় দুলাল হাওলাদার থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top