Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

     গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ

    | ২২:৫৮, মার্চ ১৯ ২০২৬ মিনিট

     

    জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)ঃ আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমুখি ও জনকল্যানে প্রচারনাই হবে বিটিবির নতুন পদক্ষেপ।  রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়াতে রমজানের শিক্ষা সবাইকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। কথাগুলো বলে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, তথ্র ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)। বৃহস্পতিবার গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান  অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নৈতিক সু-সাংবাদিকতার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

     

    গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরু, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, জেলা জামাত ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন শিকদার, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক শামীম খলিফা, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আল আমিন, টরকী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহাবুব হাসান শরীফ, , পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি মাহমুদুল হাসান মুহিত, গনঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন। সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম জহির  বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের কল্যাণে  ঐক্যবদ্ধ হয়ে সমাজে কাজ করার আহ্বান সাংবাদিকদের প্রতি জানান তিনি।

    ‎

    ‎এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সহ সভাপতি এম আলোম, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি প্রমুখ।  ‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বি এম বেলাল। ‎এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    Top