Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে কাল বৈশাখি ঝড়ে বিভিন্ন এলাকা লন্ডভন্ড

    | ১৮:০১, এপ্রিল ১৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার উপর দিয়ে মঙ্গলবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে পৌর শহরসহ ৭টি ইউনিয়ননের বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এতে দুই হাজার কাঁচা ঘর বাড়ি, স্কুল, মাদ্রসার শিক্ষা প্রতিষ্ঠন বিধস্থ হয়। কয়েক হাজার গাছপালা উপরে পড়ে। উঠতি বোরো ধান, পান বরজসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হযেছে। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড়, কটকস্থল ও ইল্লায় এলাকায় গাছ পরে যান চলাচল বন্ধ হয়ে ২ ঘন্টা যানযটের সুষ্টি হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গাছ অপসারন করে মঙ্গলবার রাতে যানবাহন চলাচল স্বাভাবিক করে। গাছ চাপা পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

    সরেজমিনে গিয়ে আহত, ক্ষতিগ্রস্থ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সোয়া দুইটায় আকস্মীকভাবে কাল বৈশাখী ঝড়ে শুরু হয়। তীব্র বেগের ঝঢ় প্রায় ১৮ মিনিট স্থায়ী হয়। এতে পৌর শহরসহ ৭টি ইউনিয়ননের বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে যায়। এতে দুই হাজার কাঁচা ঘর বাড়ি, স্কুল, মাদ্রসার শিক্ষা প্রতিষ্ঠন বিধস্থ হয়। কয়েক হাজার গাছপালা উপরে পড়ে। গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে নলচিড়া বাজারে ১০টি দোকান ঘর বিধস্ত হয়। এ ইউনিয়নে কমপক্ষে ৮ জন আহত হয়। গৌরনদী পৌর সদরে উত্তর বিজয়পুর মহল্লার মোঃ শাহজাহান শরীফের বসত ঘরের উপর বিশাল রেন্ট্রি গাছ গাছ পরে তিন জন আহত হয়েছে। এ ছাড়া বার্থী চাঁদশী, বাটাজোর খাঞ্জাপুর এলাকায় ১৫ জন আহত হয়েছে। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুর ইসলাম জানান, ঝড়ে বোরো ধানের ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গুরুতর আহত দুই জনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচ জনকে েেগৗরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি-২ গৌরনদীর জোনাল অফিসের ডিজিএম ফজলুর হক জানান, ঝড়ে এইচটি ও এলটি বিদ্যুৎ লাইনের উপর গাছ পরে শতাধিক স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে ও বৈদ্যুতিক ১০টি খুটি ভেঙ্গে পরে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পরেছে। ২৬ ঘন্ট পৌর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার পরে গতকাল বিকেল ৫টায় পৌর সদরে বিদ্যুৎ সরবারহ করা গেলেও কয়েকটি ইউনিয়ন পর্যায়ে সংযোগ এখনো বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন জানান, ঝড়ে আহতদের ৫ হাজার টাকা করে সরকারি ভাবে চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    Top