Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অপহৃত স্কুল ছাত্রী ২২ দিন পর উদ্ধার

    | ২০:০৭, মার্চ ০১ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামে স্কুল ছাত্রীকে (১৪) অপহরনের ২২ দিনপর বৃহস্পতিবার সকালে মডেল থানার পুলিশ অপহৃতাকে উদ্ধার করেছে। অপহৃতাকে ওই দিন দুপুরে ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, কান্ডপাশা গ্রামের শহীদুল ইসলামের কন্যা ও কান্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী গত ৭ ফ্রেরুয়ারি সকালে বাড়ির পাশ থেকে প্রতিবেশী শাহজাহান হাজীর পুত্র শামীম হাজী ও তার ৩ থেকে ৪ জন সহযোগী অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার পিতা শহীদুল ইসলাম বাদি হয়ে গত ১৬ ফ্রেরুয়ারি গৌরনদী মডেল থানায় ৫ জনকে আসামি করে অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ ফ্রেরুয়ারি এজাহারভুক্ত আসামি অপহরনকারী চাচা আলী আকবর হাজীকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার হোসনাবাদ এলাকা থেকে এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করেন।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top