Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় জামাই-শ্বশুর নিহত

    | ২০:৪৩, ফেব্রুয়ারি ২১ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাঁপায় শ্বশুর ও জামাতা নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কাছেমবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামের মৃত মেছের আলী সিকদারের পুত্র মফছের শিকদার (৮০), তার মেয়ে জামাতা গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত মতলেব তালুকদারের পুত্র সরোয়ার তালুকদার (৫৫)।
    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদৎ হোসেন জানান, গৌরনদী উপজেলার কাছেমাবাদ মাদ্রাসা প্রাঙ্গণের বার্ষিক ওয়াজ মাহফিল শেষে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উজিরপুরের উত্তর শোলক গ্রামের মফছের শিকদার (৮০) ও তার মেয়ে জামাতা গৌরনদীর হাপানিয়া গ্রামের সরোয়ার তালুকদার (৫৫) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শ্বশুর ও জামাতা রাত সাড়ে ১১টার দিকে কাছেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্বশুর মফছের শিকদার ও জামাতা সরোয়ার তালুকদারকে চাপা দেয়। মুমূর্ষ অবস্থায় মফছেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষ অবস্থায় জামাতা সরোয়ারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। পুলিশ ঘাতক সাকুরা পরিবহনের বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

    Post Views: ৫১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top