Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ফেসবুকে ছবি পোস্ট করায় কলেজ ছাত্রের উপর হামলা

    | ১৬:৫৯, জানুয়ারি ১৭ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ফেসবুকে বিএনপির ছবি পোস্ট করার কারণে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মী মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের ছাত্র সজীব হাওলাদার(১৮)কে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে। সে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আক্তার হোসেনের পুত্র।
    আহত সজীব হাওলাদার অভিযোগ করে বলেন, সম্প্রতি বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খোন্দকার মোশারফ হোসেন সফরে আসেন। খোন্দকার মোশারফ হোসেনের সঙ্গে ওই সময় স্থানীয় নেতাকর্মিদের তোলা একটি ছবি আমার ফেসবুকে পোষ্ট করি। বিএনপির ছবি পোষ্ট করার অপরাধে মাহিলাড়া ডিগ্রী কলেজের ছাত্রলীগের কর্মী আকাশ সরদার(১৯) মঙ্গলবার দুপুরে আমাকে ডেকে কলেজের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে ছাত্রলীগ কর্মি মোঃ করিমের নেতৃত্বে ছাত্রলীগের ৩/৪ নেতাকর্মী লাঠি দিয়ে পিটিয়ে এক পর্যায়ে কলেজ মাঠের মধ্যে নিয়ে আসেন। কলেজ মাঠে পূনর্রায় দ্বিতীয়বার মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। কয়েকজন শিক্ষার্র্থী জানান, হামলাকারীরা চলে যাওয়ার পর কতিপয় ছাত্ররা সজীবকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন। অভিযোগ সম্পর্কে জানতে ছাত্রলীগ কর্মি মোঃ করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top