Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    চার দফা দাবী আদায়ের জন্য গৌরনদীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী

    | ১৮:৩৭, জানুয়ারি ০২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চার দফা দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বরিশালের গৌরনদী উপজেলার স্বাস্থ্য সহকারীরা হাসপাতালের সামনে গতকাল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী শুরু করেছেন। ফলে সকল টিকাদান কর্মসূচী বন্ধ রয়েছে। এতে চরম উদ্বিগ্ন হয়ে পরেছেন অভিভাবকরা।
    সকাল থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতী পালন করেন। গৌরনদীতে কর্মরত ৩৯জন স্বাস্থ্য কর্মীদের অংশগ্রহণে জেলা সভাপতি এ কে এম মাইনুদ্দিনের ষবাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান, মোঃ নুরুজ্জামান শরিফ সুমন, মোঃ রিয়াজ হোসেন প্রমুখ।
    বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়নের দাবীতে টেকনিক্যাল পদমর্যদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে শুণ্যপদে নিয়োগ এবং ১০% পোষ্য কোটা প্রবর্তনের চার দফা দাবি আদায় না হওয়ার পর্যন্ত তাদের কর্মবিরতীর কর্মসূচী অব্যাহত থাকবে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    Top